ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

নৌকাডুবি: ছেলেকে উঁচু করে ধরে রেখে নিজের জীবন দিলেন বাবা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে

এবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ছেলেকে (৭) বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মনিরুল ইসলাম (৩০) নামের এক বাবার মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে এ ঘটনা ঘটে। এদিকে নিহত মনিরুল ইসলাম একই ইউনিয়নের ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী পদে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম নৌকায় ধান নিয়ে রাইস মিলে যাচ্ছিলেন। এসময় তার ভাগনে ও ছেলে মাসুম সঙ্গে ছিলেন। চিনাধুকুরিয়া বিলে নৌকাটি পৌঁছালে হঠাৎ ডুবে যায়। এসময় তিনি তার সন্তানকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তার ছেলেসহ তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর বিলে জাল টানিয়ে উদ্ধার করা হয় মনিরুল ইসলামকে। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আবু সুফিয়ান বলেন, ‌‘নৌকা ডুবে যাওয়ার সময় মনিরুল ইসলাম তার সন্তানকে বাঁচাতে হাত দিয়ে উঁচু করে ধরে রেখেছিলেন। পরে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তার ছেলে, ভাগনে ও নৌকার মাঝিকে আমরা উদ্ধার করি। কিন্তু তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছিল না।’

এদিকে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে এক বাবার মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ ঘটনায় ওই পরিবারের কোনো অভিযোগ নেই৷

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

নৌকাডুবি: ছেলেকে উঁচু করে ধরে রেখে নিজের জীবন দিলেন বাবা

আপডেট সময় ১০:৪২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫