ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম ঢাবির বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নাম ফলক ভাঙচুর ইরানের সরকার পতন ও হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে চীনের বার্তা, প্রভাব কাজে লাগানোর আহ্বান ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী জবি উপাচার্যের উপমা দিয়ে অধ্যাপক মামুন বললেন— আত্মসম্মানবোধ ও লজ্জাহীনদেরকে নিয়োগ দিয়েছে সরকার হুতিদের ড্রোন হামলায় সৌদি আরবের তায়েফে একজন নিহত, গুরুতর আহত দুই আওয়ামী লীগ ও অন্তর্বর্তীর অব্যবস্থাপনা বিএনপি সরকারকে সমাধান করতে হচ্ছে: রাশেদ খান ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই পদে থাকছেন বলে জানা গেছে।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে।

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার পাশাপাশি বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

অন্যদিকে বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে বলে জানা গেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

আপডেট সময় ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬