ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে চোর সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ইমাম-মুয়াজ্জিনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগে কনিকার মৃত্যু, পরিবারের পাশে ডিসি আফরোজা মিসবাহর মোট ৯ বিয়ের দাবি, কাবিন-রেজিস্ট্রেশন নেই: ৫ম স্ত্রীর মামলা বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ওমরাহ পালন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থানীয়দের হাতে আটক ৯ ২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল

গাজায় হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি ইসরায়েলি বাহিনীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

গাজা ও অধিকৃত পশ্চিম তীরে পৃথক ইসরায়েলি সামরিক অভিযানে হামাসের এক কমান্ডারসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজার নুসেইরাত এলাকায় চালানো এক হামলায় হামাসের সামরিক শাখার এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি বাহিনীর দাবি, নিহত ওই কমান্ডারের নাম সাবাহি সামি মাহমুদ শাহাতা। তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় অংশ নিয়েছিলেন এবং ইসরায়েলিদের আটকে রাখার সঙ্গে জড়িত ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, ২০২৩ সালের নভেম্বরে বন্দিদের মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তরের সময় আয়োজিত অনুষ্ঠানেও শাহাতা উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো হামাসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনেও ইসরায়েলি অভিযানে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে কেন্দ্রীয় জেনিনের আল-মাসারওয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় তাকে গুলি করা হয়।

স্বাস্থ্যসংশ্লিষ্ট সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, নিহত ব্যক্তির নাম ফাতহি খাজেম। ইসরায়েলি বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিল। এ সময় তিনি প্রতিরোধ করলে নিজ বাড়ির ভেতরেই গুলিতে নিহত হন বলে দাবি করেছে স্বাস্থ্য সূত্র।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যেই এসব হতাহতের ঘটনা ঘটল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের

গাজায় হামলায় হামাস কমান্ডার নিহতের দাবি ইসরায়েলি বাহিনীর

আপডেট সময় ০৩:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬