ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়ার দখলে: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমান করেছেন ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়া দখল করে নিয়েছে। এই কারণে এখন যেমন আছে তেমনই রেখে উভয়পক্ষকে তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ডোনাল্ড ট্রাম্প রবিবার সাংবাদিকদের বলেন, উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত।

তিনি বলেন, আমি যা বলছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত, বাড়ি ফিরে যাওয়া উচিত, মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত। তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে।

বেশিরভাগ যুদ্ধের সাক্ষী ডনবাসের কী হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা যেমন আছে তেমনই কেটে ফেলা হোক। আমার মনে হয় ৭৮ শতাংশ জমি ইতিমধ্যেই রাশিয়া দখল করে নিয়েছে। এখন যেমন আছে তেমনই রেখে দাও। তারা এ নিয়ে পরে আলোচনা করতে পারে।

ইউক্রেন এর আগেও তার সমস্ত জমি পুনরুদ্ধারের জন্য জোর দিয়েছিল। ট্রাম্প নিজেই গত মাসে জানান ইউক্রেন সামরিকভাবে জয়লাভ করতে পারে এবং রাশিয়ার দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করতে পারে, যার মধ্যে ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

ইউক্রেনের ৭৮ শতাংশ জমি রাশিয়ার দখলে: ট্রাম্প

আপডেট সময় ১১:২২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫