ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাবে ব্রাজিল, নিশ্চিত করলেন আনচেলত্তি এবার ২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে কথা বলেছেন আসিফ মাহমুদ  বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েল, ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

ইন্দোনেশিয়ায় ভূমিধস: মৃতের সংখ্যা ৩০, নিখোঁজ আরও অনেকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে প্রবল বৃষ্টিপাতের কারণে সেন্ট্রাল জাভার বানজারনেগারা জেলায় ঘটেছে ভয়াবহ ভূমিধস। এতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, ভূমিধসে অন্তত ৪৮টি বাড়ি ধ্বংস হয়েছে। বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, উদ্ধার কাজে সেনাবাহিনী, পুলিশ, অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং স্বেচ্ছাসেবীসহ ৭০০-এর বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করতে ট্র্যাকিং কুকুরও ব্যবহার করা হচ্ছে। মুহারি নিশ্চিত করেছেন, উদ্ধারকারীরা আরও সাতটি মৃতদেহ উদ্ধার করেছেন। এখনো ১৮ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

প্রায় এক হাজার বাসিন্দা এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। প্রবল বৃষ্টি, জমে থাকা পানি এবং সক্রিয় ঝর্ণার কারণে আরও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধারকাজ চলছে।

পাশের জেলা সিলাকাপে বৃহস্পতিবার তিনটি গ্রামে আরও একটি ভূমিধস ঘটে। এতে অন্তত ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা মৌসুমি বর্ষণে দেশজুড়ে নিয়মিত ভূমিধস, হঠাৎ বন্যা এবং পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়বৃষ্টির ধরন বদলে যাচ্ছে—বৃষ্টিপাত, হঠাৎ বন্যা ও ঝোড়ো হাওয়া আরও তীব্র হচ্ছে।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া এলাকায়ও হঠাৎ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ

ইন্দোনেশিয়ায় ভূমিধস: মৃতের সংখ্যা ৩০, নিখোঁজ আরও অনেকে

আপডেট সময় ০২:১৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫