ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার বেলা ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক শুরু হয়।

এর আগে বেলা ১২টার কিছুক্ষণ আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছান। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ তাদের স্বাগত জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এরপর দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব উপস্থিত থাকবেন। বৈঠকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর ভূমিকা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক

আপডেট সময় ১২:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫