ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই জাপান ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক এ ঘটনা ঘটান বলে নিশ্চিত করেছে হাইকমিশন সূত্র।

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের মূল গেটের সামনে এসে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তারা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলছিলেন।

তিনি বলেন, ওই সময় তারা ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দেন। পরে তারা মূল গেটের সামনে কিছুক্ষণ অবস্থান করে উচ্চস্বরে চিৎকার করে ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রেস মিনিস্টার আরও জানান, এ ঘটনায় কোনো ধরনের শারীরিক হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি এবং কেউ কিছু ছোড়াছুড়িও করেনি। তবে পরিস্থিতিটি উদ্বেগজনক ছিল।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উগ্র ব্যক্তিরা হিন্দি ও বাংলা মিলিয়ে এমন বক্তব্য দেন যে, “ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো”—যা হুমকি হিসেবেই বিবেচিত হতে পারে।

ঘটনার পরপরই রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছুক্ষণ চিৎকার করে চলে গেছেন এবং পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ‘হত্যার’ হুমকি

আপডেট সময় ০১:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫