ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিতে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখানো রীতি। তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে রাজনৈতিক হত্যাকারীরা যাতে প্রতিবেশী দেশে আশ্রয় নিতে না পারে, সে বিষয়ে তারা দায়িত্ব নিক। পীর রেজাউল করীম দাবী করেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে, যাতে তাদের প্রাপ্য শাস্তি কার্যকর হয়।
রোববার বাদ আছর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পর সাংবাদিকদের এসব কথা বলেন। পীর আরও বলেন, হাদির জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করেছে, বাংলাদেশকে নিয়ে কেউ খেলাধুলা করতে পারবে না এবং ভারতীয় আধিপত্যবাদ ভাঙতে বাধ্য হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে ছাত্র ও মুসল্লিদের সঙ্গে শহীদ ওসমান হাদির জন্য দোয়া করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ ও সংসদ প্রার্থীসহ বিভিন্ন কেন্দ্রীয় ও শাখা নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
জাপান ম্যাচে নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি
এমপি হওয়ার পর মন ভারের পাশাপাশি শরীরেও নানা রোগ বেঁধেছে: ডা. মাহমুদা মিতু
চলে গেলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার
বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ
৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার
তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান
ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
খুনিদের ভারতে আশ্রয় বন্ধে জাতিসংঘকে দায়িত্ব নিতে হবে: চরমোনাই পীর
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৮:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ২৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























