ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন বীর। যারা তাকে শহীদ করেছে, তারা মারাত্মক ভুল করেছে। হাদির জানাজায় মানুষের ঢল দেখেই তারা কত বড় ভুল করেছে, তা বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ন্যূনতম রাজনৈতিক ও ঐতিহাসিক জ্ঞান থাকলে তারা বুঝত—জুলাই ও আগস্টের যে আদর্শিক ভিত্তির ওপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেখানে একজন হাদিকে হত্যা করে জুলাইয়ের পথ পরিবর্তন করা যাবে না। একজন জুলাই যোদ্ধাকে শহীদ করে দেশের আগামী দিনের সম্ভাবনার ধারাকে বদলে দেওয়া সম্ভব নয়।
জাহিদুল ইসলাম আরও বলেন, যারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত, তাদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। জুলাই যোদ্ধা তরুণ বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না; বরং আদর্শের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে।
তিনি বলেন, শহীদ হাদির আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম আরও বেগবান
ঢাকা
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!
আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার
কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার
ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি
‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য
নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু
সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি
ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের
উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার
বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
হাদিকে হত্যা করে জুলাইয়ের আদর্শ বদলানো যাবে না: ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৮:২৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ৩৩৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















