ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার ‘আমি বাংলাদেশকে পছন্দ করি’ আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

সিরাজগঞ্জে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, ভেঙে গেলো বিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বর ও কনের পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বর পক্ষের লোকজন কনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে বিয়ে সম্পন্ন না করেই ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনাটি উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালী গ্রামে ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে গত শুক্রবার (১৯ নভেম্বর) কনের বাড়িতে বিয়ের উদ্দেশ্যে যান। বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে বরের জুতা লুকানো নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়।
বর পক্ষ বিয়ে বন্ধ করে কনের বাড়িতে হামলা চালায়। বাড়ির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয় এবং বিয়ের দাওয়াতে আসা উপহার সামগ্রীও নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কনে পক্ষের লোকজন জানায়, বরকে বরণ করতে স্মার্টফোন ও দশ আনা ওজনের একটি সোনার চেইন দেওয়া হয়েছিল। বিয়ের দাওয়াত উপলক্ষে প্রায় ২০০ জন অতিথির জন্য পাঁচ মন দুধের দই প্রস্তুত করা হয় এবং প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু জবাই করা হয়েছিল। তবে তুচ্ছ ঘটনায় সংঘর্ষের কারণে পুরো আয়োজন ভেস্তে যায়।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত

সিরাজগঞ্জে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে বাড়িতে সংঘর্ষ, ভেঙে গেলো বিয়ে

আপডেট সময় ০৯:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫