শনিবার (২০ ডিসেম্বর) একদিনে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত বিশেষ অভিযানকালে ১৫৯টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮১৫ যাত্রীকে শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা ভাড়া আদায় করা হয়েছে।
পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে ৮৪ জন টিটিই ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন করেন। এতে টিকিটবিহীন ৪ হাজার ৬০ জন যাত্রী শনাক্ত হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৫১৫ টাকা এবং জরিমানা ২ লাখ ৪৩ হাজার ৯৬৫ টাকা; মিলিয়ে রেলওয়ের আয় হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা। এদিন মোট ১ হাজার ২৭৮টি টিকিট যাচাই করা হয়েছে।
এদিকে পূর্বাঞ্চলে ১০২ জন টিটিই ৭৬টি ট্রেনে অভিযান চালান। এতে টিকিটবিহীন ২ হাজার ৭৫৫ যাত্রী শনাক্ত হয়। ভাড়া আদায় হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা এবং জরিমানা ১ লাখ ৯৩ হাজার ৭৯৫ টাকা; মিলিয়ে রেলওয়ের আয় হয়েছে ৬ লাখ ৩৬ হাজার ৬৭৫ টাকা। এদিন ২ হাজার ৭৩৯টি টিকিট যাচাই করা হয়।
ফলশ্রুতিতে, একদিনে দুই অঞ্চলে মোট ৬ হাজার ৮১৫ টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে ১৪ লাখ ৩৬ হাজার ১৫৫ টাকা আদায় হয়েছে।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত
বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ
জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী
আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি : শেখ হাসিনা
লেবানিজদের ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করছে ইসরাইল, ইউনেস্কোর উদ্বেগ
সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার
‘আমি বাংলাদেশকে পছন্দ করি’
আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে ‘চেয়ার দখল’ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া সেই স্কুলকে জাতীয়করণের নির্দেশ
একযোগে ৮ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি আদায়
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৯:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- ২৯৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























