ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত গোপনে বৈঠক করতে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহু সামনে যদি একটি সাপ ও একটি জামায়াত আসে, তবে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে: ফজলুর রহমান  নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যানে চিৎকার, পুলিশকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পালাল শীর্ষ সন্ত্রাসী মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ, বয়স হয়েছিল ১০০ শাশুড়ির সামনে চড় মারায় বাবাকে হত্যা, ২ দিন পর থানায় এসে যুবকের আত্মসমর্পণ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় ২ হাজার পুলিশ শিকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিলেন ট্রাম্প সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

এবার নিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা জানিয়েছে আগেই। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলেছেন, তিনি আছেন ‘মিরাকলের’ আশায়।

এর মধ্যেই আজ দুপুর তিনটায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি সূত্র। জানা গেছে, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও।

এদিকে উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এ নিয়ে দুই দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে তারা। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। আজ নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসির বোর্ডসভা হয়।

এরপরই সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের সমর্থক, ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট কারও জন্যই ভারতে হুমকি নেই বলে মনে করে তারা। আইসিসি মোস্তাফিজের ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ মনে করছে। এজন্য বিশ্বকাপের সূচি বদলানো হবে না, এই সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছে আইসিসি। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানোর আগে সরকারের সঙ্গে কথা বলতে তিনি আইসিসির কাছে একদিন সময় চেয়েছেন। আজই সেই সিদ্ধান্ত আসতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত

আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০৯:৪৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬