ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

‘২৪ ঘণ্টার আগেই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হবে’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

এবার ভারতে বাংলাদেশ দলের কোনো নিরাপত্তায় শঙ্কা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই ম্যাচ সরানোর কোনো কারণ দেখছে না তারা। সেই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আইসিসি। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে রাজি হবে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। এদিকে নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সমস্যা সমাধানে বিসিবির সঙ্গে দুই দফায় বৈঠক করেছে আইসিসি।

তবে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডাকে আইসিসি। যেখানে আইসিসির বোর্ডসভায় বেশির দেশই বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে। তাই বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায় সেক্ষেত্রে বিকল্প দল নেবে আইসিসি। ভার্চুয়ালি বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি পরিবর্তন করা সম্ভব নয়। পাশাপাশি বিশ্বাসযোগ্য কোন ‍হুমকিও খুঁজে পায়নি আইসিসি। এমন অবস্থায় বাংলাদেশ খেলতে না গেলে স্কটল্যান্ড সুযোগ পেতে পারে।

এ বিষয়ে আকাশ চোপড়া বলেন, বাংলাদেশ আপনাদের কাছে ২৪ ঘণ্টা সময় আছে সিদ্ধান্ত নেয়ার জন্য যে আপনারা বিশ্বকাপে খেলতে চান নাকি খেলার মন নেই। কারণ, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে এবং তৃতীয় পক্ষের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিয়েছে যে সেখানে কোনো প্রকারের ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন তাহলে আপনারদের পরিবর্তে অন্য কাউকে বিকল্প হিসেবে নেওয়া হবে।

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। আইসিসি এমন সিদ্ধান্ত জানানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সরকারের সঙ্গে আলোচনা করে নিজেদের অবস্থান সম্পর্কে আইসিসিকে জানাবেন তারা। বিশ্বকাপ ইস্যুতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেখানে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আকাশ চোপড়া মনে করেন, আর্থিক বিষয়ের কথা মাথায় রেখে নির্ধারিত ২৪ ঘণ্টা সময়ের আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই এর পেছনে বড় ধরনের আর্থিক ব্যাপার জড়িত। আইসিসির বড় একটা অংশ বাংলাদেশের মতো দেশগুলোর কাছে যায়। কিন্তু যদি একবার কোনো দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়ে মৌখিক বা লিখিত সম্মতি দেয়ার পরও শেষ মুহূর্তে না করে তাহলে আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেন, এমনটা হলে বাংলাদেশের উপর পড়বে এবং ভবিষ্যতে তাদের সমস্যা হতে পারে। তাই আমার মনে হয় বাংলাদেশ হয়ত ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং তারা বলবে আমরা বিশ্বকাপ খেলতে আসছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

‘২৪ ঘণ্টার আগেই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি হবে’

আপডেট সময় ০১:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬