ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ যদি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টটি বয়কট করতে পারে— এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। পিসিবির একাধিক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, আইসিসি যদি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি না মানে, তাহলে পাকিস্তান এই সিদ্ধান্ত নিতে পারে।

মূলত, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর আবেদন পূরণ না হলে বাংলাদেশ সরে দাঁড়াতে পারে। সে ক্ষেত্রে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে বলে জানানো হয় এক প্রতিবেদনে। এই পরিস্থিতির শুরু মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা ফ্র্যাঞ্চাইজি চুক্তি করলেও পরে বাদ দেয়ার পর থেকে।

এর জেরে বাংলাদেশে পরবর্তী মৌসুমের আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচ সহ-আয়োক শ্রীলঙ্কায় চাওয়ার দাবিও জানানো হয়। এদিকে, আইসিসি বাংলাদেশের সেই আবেদন নাকচ করেছে। বিসিবিও তাদের অবস্থান বদলায়নি। বোর্ড জানিয়েছে, তারা ভারতে যেতে রাজি নয়।

এই যখন অবস্থা, তখন বাংলাদেশ দুটি কঠিন পথের সামনে দাঁড়িয়ে। বিশ্বকাপ খেলতে হলে দাবি তুলে নিতে হবে। অথবা বিশ্বকাপ থেকে বাদ পড়তে হবে। আইসিসি স্পষ্ট করে বলেছে, বাংলাদেশ না খেললে অন্য দল নেয়া হতে পারে। উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনু্যায়ী আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা ওঠার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

বাংলাদেশ না খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান

আপডেট সময় ০৩:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬