ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২ এবার ফজলুর রহমানকে অশালীন মন্তব্য করায় আমির হামজাকে আইনি নোটিশ ১৫০টাকার দ্ব‌ন্দে কেন্দ্র বা‌তিল, বিপা‌কে প‌রিক্ষার্থীরা ছাত্রলীগ হামলা করত জয় বাংলা বলে, শিবির হামলা শুরু করেছে ‘নারায়ে তাকবীর’ বলে: রাশেদ খাঁন আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি জ্বালানি স্বল্পতার কারণে সক্ষমতার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না: বিদ্যুৎ বিভাগ রবিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ

ট্রাম্পের ঘোষণার পরই হরমুজে বাড়ল উত্তেজনা, জাহাজে গুলি চালাল আইআরজিসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়অনির্দিষ্টকালের জন্যবাড়ানোর ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালিতে একটি কনটেইনারবাহী জাহাজে গুলি চালিয়েছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে তীব্র হয়ে উঠেছে। ব্রিটিশ সামরিক পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানায়, স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ৫৫ মিনিটে ইরানের ইসলামিক রেভলুশ্যনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি গানবোট কোনো পূর্ব সতর্কতা ছাড়াই জাহাজটিতে গুলি চালায়। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পরিবেশগত ক্ষতিও হয়নি। খবর এনডিটিভির।

এদিকে হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন পাকিস্তানে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা বাস্তবায়িত হয়নি এবং ইরানযুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। ট্রাম্প তার ঘোষণায় বলেন, একটিসমন্বিত প্রস্তাবনা আসা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার প্রতিক্রিয়া জানায়নি।

ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি দাবি করেছে, এই হামলাআইনসম্মতভাবেহরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ। উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়, যা এটিকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও চাপ বাড়িয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি হরমুজে সামরিকঅবরোধঅব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। এর ফলে গত ২৪ ঘণ্টায় প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও উভয় পক্ষের সামরিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছেএই সংঘাত এখনোনীরব উত্তেজনারমধ্যে রয়েছে এবং যে কোনো সময় তা সর্বাত্মক সংঘাতে রূপ নিতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে তৃতীয় লিঙ্গের উৎপাতে নিয়ন্ত্রণ হারান বাসচালক, নিহত ২

ট্রাম্পের ঘোষণার পরই হরমুজে বাড়ল উত্তেজনা, জাহাজে গুলি চালাল আইআরজিসি

আপডেট সময় ০২:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬