ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ‘পাটালি গ্রুপ’-সহ ৫৭ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

ছবি-সংগ্রহীত

সাইফুল্লাহ, সিনিয়র রিপোর্টার:

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ও আশপাশের এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর ৪৪ জনসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের মোট ৫৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ মে) রাতে সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৮ থেকে ২০ মে পর্যন্ত প্রতিরাতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ চৌকস দল রায়েরবাজারের বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধীদের আটক করে।

সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। বিশেষ করে ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকায় রাব্বির বাসার সামনে তার পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। ওই ঘটনার পরই যৌথ বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য অপরাধী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ অভিযানের ফলে মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এছাড়া আরও কিছু তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য ও অপরাধীকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ‘পাটালি গ্রুপ’-সহ ৫৭ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫