ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ট্রাম্পকে হুশিয়ারি খামেনির: “জাতীয় স্বার্থে আপস নয়, ইরান প্রস্তুত যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায়”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫০০ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক কঠোর বার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যুক্তরাষ্ট্রের চাপ কখনোই মেনে নেবে না ইরান। আমরা আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করবো না।”

প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে এ বক্তব্য দেন খামেনি। তিনি বলেন, “রাইসির শাসনামলে যুক্তরাষ্ট্রের কোনো প্ররোচনারই সুযোগ দেওয়া হয়নি। সেই নীতিই আগামীতেও বজায় থাকবে।”

খামেনি আরও বলেন, “আজকের ইরান যেকোনো ষড়যন্ত্র ও চাপ মোকাবেলায় পূর্ণ প্রস্তুত রয়েছে।” ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক হুমকি দিয়ে চলেছেন। এসবকে ‘রাজনৈতিক চাতুরী’ বলে উল্লেখ করে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থহীন আলোচনায় সময় নষ্ট করতে চায় না ইরান। পরমাণু আলোচনার নামে বিভ্রান্তিমূলক প্রচেষ্টা চললেও, সেগুলো বাস্তব সমাধান দিতে ব্যর্থ।”

বিশ্লেষকরা মনে করছেন, খামেনির এই বক্তব্য শুধু ট্রাম্পের হুমকির জবাবই নয়, বরং এটি ভবিষ্যৎ পরমাণু আলোচনার গতিপথ নিয়েও এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। একই সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন মাত্রায় পৌঁছানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ট্রাম্পকে হুশিয়ারি খামেনির: “জাতীয় স্বার্থে আপস নয়, ইরান প্রস্তুত যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায়”

আপডেট সময় ০৮:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫