ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইরানের পাশে ছিলাম, আছি, থাকবো’—পাকিস্তানের ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট
ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: ইরানের পাশে পাকিস্তান

তেহরানে ইসরায়েলের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ইরান আত্মরক্ষার যে অধিকার জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদে পেয়েছে, পাকিস্তান সেই অধিকারকে সম্পূর্ণ সমর্থন করে।

রবিবার (২২ জুন) তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আয়োজিত পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম বিশেষ অধিবেশনে এসব মন্তব্য করেন তিনি। ডন পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি হামলায় হতাহতদের স্মরণে গভীর শোক জানিয়ে দার বলেন, ‘আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র ইরানের পাশে আছি। একই সঙ্গে ইসরাইলের অন্যায়, অবৈধ ও ভিত্তিহীন আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ নিন্দা জানাই।’

তিনি বলেন, এই হামলার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) ইরানে নিরীক্ষা কার্যক্রম চালাচ্ছিল, যা প্রমাণ করে যে ইসরায়েলের হামলা ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা ব্যবস্থাকে অবজ্ঞা করার নামান্তর।

দার আরও বলেন, ‘এ ধরনের হামলা শুধু গোটা অঞ্চল নয়, বরং সমগ্র বিশ্বের জননিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি তৈরি করছে।’ তিনি একে বিশ্বব্যবস্থার জন্য ‘বিপজ্জনক নজির’ হিসেবেও উল্লেখ করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদ শুধু সংহতি জানিয়ে থেমে থাকতে চায় না—বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানায় দেশটি। বিবৃতিতে বলা হয়, ‘না হলে এই বেপরোয়া আগ্রাসনের সংস্কৃতি ভবিষ্যতে বৈশ্বিক শান্তিকে চরমভাবে হুমকির মুখে ফেলতে পারে।’

এদিকে ওআইসি সম্মেলনে অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর মধ্য থেকেও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে যৌথ প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আঞ্চলিক স্থিতিশীলতা এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যের প্রশ্নে ইরান-পাকিস্তান ঘনিষ্ঠতা এ মুহূর্তে বিশেষ তাৎপর্য বহন করছে বলে বিশ্লেষকদের অভিমত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ইরানের পাশে ছিলাম, আছি, থাকবো’—পাকিস্তানের ঘোষণা

আপডেট সময় ০৩:১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫