ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও! মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান পুরো রমজান মাস মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল জাতিকে বিভ্রান্ত করলে ছাড় নয়: ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমানের সঙ্গে বসতে চান জয়: ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার একইসাথে সংসদ ও রাজপথে থাকবে ১১ দলীয় জোট: হামিদুর রহমান আযাদ সেই রিকশাচালকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির, নিলেন পরিবারের দায়িত্ব পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন নবনির্বাচিত এমপি

বরখাস্ত হচ্ছেন হামজাদের কোচ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচিং যাত্রার সফল শুরু হলেও লেস্টার সিটিতে এসে ব্যর্থতার মুখে পড়েছেন ডাচ কিংবদন্তি স্ট্রাইকার র‍্যুড ভ্যান নিস্টেলরয়। ২০২৪-২৫ মৌসুমে দলের পারফরম্যান্সে ব্যাপক ভরাডুবি ঘটায় কোচ হিসেবে তাকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে লেস্টার।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, চলতি মাসের শেষেই আনুষ্ঠানিকভাবে লেস্টারের ডাগআউট ছাড়ছেন নিস্টেলরয়। যদিও তার বর্তমান চুক্তির মেয়াদ ৩০ জুন পর্যন্ত, লেস্টার চাইছে মেয়াদ শেষে কোনো ক্ষতিপূরণ না দিয়েই তাকে বিদায় জানাতে। বর্তমানে তিনি নেদারল্যান্ডসে পরিবারের সঙ্গে অবস্থান করছেন।

লেস্টার সিটির কোচ হিসেবে নিস্টেলরয়ের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। তার অধীনে ২৭ ম্যাচে মাত্র ৫টি জয় পায় দ্য ফক্সেসরা। অবনমনের লজ্জা নিয়ে মৌসুম শেষ করে ক্লাবটি।

নিস্টেলরয়ের দলের সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দল পরিচালনার ভুল সিদ্ধান্ত, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরিকে স্কোয়াডে না রাখা। বরং তাকে ধারে পাঠানো হয় শেফিল্ড ইউনাইটেডে, যেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করে মন জয় করেন সমর্থকদের।

এদিকে, লেস্টারে নিস্টেলরয়ের উত্তরসূরি কে হবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে দ্য সান জানিয়েছে, প্রিমিয়ার লিগে রেলিগেশন যুদ্ধের অভিজ্ঞ কোচ শন ডাইচ হতে পারেন লেস্টারের পরবর্তী বস। এর আগে এভারটন ও ওয়েস্টহামের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

নতুন মৌসুম সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে লেস্টার সিটি। সেই অনুশীলনে যোগ দিয়েছেন হামজা চৌধুরিও। যদিও তার দলবদলের গুঞ্জন রয়েছে, তবে ধারণা করা হচ্ছে তিনি লেস্টারেই থেকে যাচ্ছেন এবং নতুন কোচের অধীনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

একদিকে নিস্টেলরয়ের বিদায়ের অপেক্ষা, অন্যদিকে হামজার প্রত্যাবর্তন—দুটোই এখন নতুন মৌসুমের আগে লেস্টার সিটির জন্য বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলে ফিরছেন সাকিব, খেলবেন ২০২৭ বিশ্বকাপেও!

বরখাস্ত হচ্ছেন হামজাদের কোচ

আপডেট সময় ০৮:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫