মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই কঠোর বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তাদের ঘোষণা, ‘অত্যাচারী শক্তিকে শাস্তি না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না।’
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের জবাবে তারা ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালিয়ে যাবে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে।
গত ৮ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর জবাবে ইরান হরমুজ প্রণালীতে চাপ বাড়ানোর পাশাপাশি অঞ্চলজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

ডেস্ক রিপোর্ট 
























