ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কী বিদায় ঘন্টা বেজে গেছে? পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পেছনে বাংলাদেশ ‘দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে-আজকে দেখি জামায়াত এমপি’ ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান শামীমের ‘৭১-এর মেজর, ’৭৫-এর রাষ্ট্রনায়ক জিয়াই বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন’: তথ্যমন্ত্রী ফিফা ফুটবল ধ্বংস করছে, ইনফান্তিনোর সময় শেষ: স্প্যানিশ লিগ সভাপতি তেহরানের বিলবোর্ডে কফিনে ট্রাম্পের ছবি জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্প!

জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

এবার ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস ও চলমান জেনজি বিক্ষোভের মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে) অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন দলটি বলেছে, তারা শুধু অনিয়মের বিরোধী নয়, বরং নিট ব্যবস্থাই বাতিল করতে চায়। মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে টিভিকে জানায়, মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের এই ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষেই তাদেরঅটল ও আপসহীনঅবস্থান রয়েছে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষাসহ শিক্ষাসংক্রান্ত সব বিষয়ে রাজ্য সরকারগুলোর পূর্ণ ক্ষমতা নিশ্চিত করার দাবিও জানিয়েছে দলটি।

টিভিকে বলেছে, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা (কনকারেন্ট লিস্ট) থেকে সরিয়ে রাজ্য তালিকায় (স্টেট লিস্ট) অন্তর্ভুক্ত করতে হবে। যদি এতে কোনো আইনগত বা প্রক্রিয়াগত বাধা থাকে, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে রাজ্যগুলোর হাতে শিক্ষা খাতের ক্ষমতা দিতে হবে। দলের ভাষ্য, এর মাধ্যমে চিকিৎসা শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এটিই স্থায়ী ও অন্তর্বর্তীউভয় ধরনের সমাধান বলে উল্লেখ করেছে টিভিকে।

বিবৃতিতে নাম উল্লেখ না করে প্রধান বিরোধী দল ডিএমকেরও সমালোচনা করা হয়। দলটি দাবি করে, ভোটের জন্য জনগণকে বিভ্রান্ত করেআমরাই নিট বাতিল করব’—এ ধরনের প্রতিশ্রুতির রাজনীতি তারা কখনো করবে না। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।

এ ছাড়া অন্যের আন্দোলন, ধারণা ও পরিশ্রমে নিজেদের কৃতিত্ব দাবি করার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে টিভিকে বলেছে, তাদের দলকে লক্ষ্য করে এ ধরনের সমালোচনা অবিলম্বে বন্ধ করা উচিত। এদিকে, নিটবিরোধী অবস্থানের কারণে আলোচনায় থাকা র‌্যাপশিল্পীথেরুক্কুরালআরিভুকে ঘিরেও তামিলনাড়ুর রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ তাকে আটক করার আগে তিনি চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য নিটবিরোধী স্লোগান দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কী বিদায় ঘন্টা বেজে গেছে?

জেন-জি আন্দোলনের মধ্যে অবস্থান স্পষ্ট করল বিজয়ের টিভিকে

আপডেট সময় ০২:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬