ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাসপোর্ট র‌্যাংকিংয়ে এগোল বাংলাদেশ, উত্তর কোরিয়ার কাতারে হামলার শিকার কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন এবার জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি শামীমের এবার জুলাই নেমেছে ভারতজুড়ে, মোদির কী বিদায় ঘন্টা বেজে গেছে? পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পেছনে বাংলাদেশ ‘দুইদিন আগেই বলেছিলাম, দায়িত্বশীল হতে হবে-আজকে দেখি জামায়াত এমপি’ ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার আহ্বান শামীমের ‘৭১-এর মেজর, ’৭৫-এর রাষ্ট্রনায়ক জিয়াই বাঙালিকে ঐক্যবদ্ধ করেছেন’: তথ্যমন্ত্রী

ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে। ট্রাম্পের মতে, আন্তর্জাতিক অঙ্গনে ইনফান্তিনোর গ্রহণযোগ্যতা, কূটনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন দেশকে একত্রিত করার সক্ষমতা তাকে জাতিসংঘের নেতৃত্বের জন্য সম্ভাব্য যোগ্য প্রার্থী করে তুলতে পারে।

বিশেষ করে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ও ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ইনফান্তিনো নিজে জাতিসংঘের মহাসচিব পদে আগ্রহী কি না, কিংবা এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রথমে নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং পরে সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসির নামও আলোচনায় রয়েছে।

এদিকে এই জল্পনার মধ্যেই ইনফান্তিনো জানিয়েছেন, তিনি আগামী মার্চে অনুষ্ঠিতব্য নির্বাচনে ফিফা সভাপতির পদে আরও এক মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন পর্যন্ত এ বিষয়ে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাসপোর্ট র‌্যাংকিংয়ে এগোল বাংলাদেশ, উত্তর কোরিয়ার কাতারে

ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প

আপডেট সময় ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬