ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগে কনিকার মৃত্যু, পরিবারের পাশে ডিসি আফরোজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে সিজারিয়ান অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাই করার অভিযোগে মারা যাওয়া কনিকা মন্ডলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

শুক্রবার (২১ আগস্ট) বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে কনিকার বাড়িতে গিয়ে শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন জেলা প্রশাসক। এ সময় কনিকার নবজাতক শিশুটিকে কোলে তুলে নিয়ে দীর্ঘ সময় পরিবারের পাশে বসে থাকেন তিনি।

ডিসির এমন মানবিক আচরণে উপস্থিত স্বজন ও স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, কনিকার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, কনিকার নবজাতক শিশুটির ভবিষ্যৎ ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও প্রশাসন গুরুত্ব দেবে।

কনিকার মৃত্যুর ঘটনায় পেটে গজ রেখে সেলাই করার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে। পরিবারের দাবি, চিকিৎসায় গাফিলতির কারণেই কনিকার মৃত্যু হয়েছে। বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা।

এদিকে, মায়ের মৃত্যুতে নবজাতক শিশুটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগকে মানবিক সহায়তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগে কনিকার মৃত্যু, পরিবারের পাশে ডিসি আফরোজা

আপডেট সময় ০৪:৪৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬