ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে ছারছীনার পীর ছাহেব বলেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ। দেশের মানুষের ঈমান-আক্বীদা, ধর্মীয় মূল্যবোধ ও দীর্ঘদিনের মাজহাবি ঐতিহ্যের প্রতি সম্মান দেখানো রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের কর্তব্য।

তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ধর্মীয় দৃষ্টিভঙ্গি, আক্বীদা এবং দেশের প্রচলিত মাজহাবি ঐতিহ্যের প্রতি অবস্থান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

ছারছীনার পীর আরও বলেন, বাংলাদেশে কোনোভাবেই মাজহাব ও আক্বীদাবিরোধী কোনো ব্যক্তিকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা উচিত নয়। দেশের তৌহিদি জনতা তাদের ঈমান, আক্বীদা, দ্বীন ও আদর্শের নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সচেতন। তাই রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের ধর্মীয় অনুভূতি ও আক্বীদাগত বিষয়কে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তৌহিদি জনতা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দেয়নি; তারা নিজেদের ঈমান, আক্বীদা, দ্বীন ও আদর্শ রক্ষার প্রত্যাশায় ভোট দিয়েছে।

এ কারণে জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সেই জনআকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটানোর আহ্বান জানান ছারছীনার পীর ছাহেব।

এদিকে, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও আক্বীদা নিয়ে ছারছীনার পীরের উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ

প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের

আপডেট সময় ০৪:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬