গাজ্জা উপত্যকায় বর্তমানে সাড়ে ৩ লাখের বেশি রোগীর জন্য জরুরি ওষুধ প্রয়োজন হলেও চাহিদার তুলনায় পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী প্রবেশ করছে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির পরিচালক মোহাম্মদ আবু আফাশ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গাজ্জায় বিপুলসংখ্যক রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর ঘাটতি রয়েছে। বর্তমানে যে পরিমাণ সহায়তা প্রবেশ করছে, তা মানুষের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়।
তিনি সতর্ক করে বলেন, জরুরি চিকিৎসাসামগ্রীর সরবরাহ অব্যাহত না থাকলে গাজ্জার স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে এবং রোগীদের চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
গাজ্জায় দ্রুত ও পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট 
























