ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’ সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার ওসির চোখে খেলনা, র‍্যাব গিয়ে বলল ‘গ্রেনেড’ ঠাকুরগাঁওয়ে দরিদ্রের আইনি লড়াইয়ে ভরসা লিগ্যাল এইড, এক মাসে নিষ্পত্তি ১৮৪ মামলা মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে যুবক আটক, এনসিপি-বিএনপি মুখোমুখি ইরানের শাসনব্যবস্থা উৎখাতই ইসরায়েলের প্রধান লক্ষ্য: নেতানিয়াহু নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের, আছে সুবিধা-অসুবিধা

বর্তমান জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে: এ্যানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

এবার ছাত্রদলকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে আপনাদেরকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথাগুলোকে ধারণ করতে হবে। তাদের বক্তব্য-কথাগুলোকে সমীহ করে সেই সম্মানের জায়গা থেকে আপনি ছাত্র সংগঠন করেন। তাহলে বর্তমানে ছাত্রদল যে পর্যায়ে আছে আমি মনে করি, এই ছাত্রদল, ছাত্রনেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক উর্ধ্বে যাবে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ্যানি বলেন, যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে। এর বাইরে ছাত্ররা অন্য কোনো নেতৃত্ব গ্রহণ করবে না। ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে। কারণ ছাত্রের বন্ধু ছাত্র হয়, ছাত্রীর বন্ধবী ছাত্রী হয়।

‘‘যদি এর বাহিরে কোন নেতৃত্ব আমরা চাপিয়ে দেই জেনারেশন গ্রহন করবে না। তাহলে জেনারেশন যেন গ্রহন করে আমরা যারা দায়িত্বশীল নেতৃত্বে আছি সে সিদ্ধান্ত গুলো নিয়েই তাদের প্রজন্মের, তাদের বন্ধু, তাদের বান্ধবী, তাদেরকে দিয়েই আমাদের ছাত্র সংগঠন পরিচালনা করতে হবে। তাই এ জেলায় প্রত্যেকটা কলেজ এখন থেকে রেগুলার স্টুডেন্ট যারা তারাই ছাত্র নেতৃত্ব দিবে এ প্রতিশ্রুতি আমি ব্যক্ত করছি।’’

তিনি বলেন, আমরা জেনারেশনের বাহিরে কোন চিন্তা করি না। ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। আন্দোলন করতে গিয়ে কোন ছাত্র সংগঠন তাদেরকে রাস্তায় নামায়নি, নিজেদের থেকে অভিভাবকের হাত ধরে তারা রাস্তায় নেমেছে। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করার পরও তারা পিছপা হয়নি।

‘‘তারা একটা লক্ষ্যে পৌঁছতে চায়, যে এই বাংলাদেশটাকে আমরা নতুনভাবে গড়বো, রাজনৈতিক বলেন অথবা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন চিন্তাধারা নিয়ে তারা এগুতে চায়।’’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’

বর্তমান জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে: এ্যানি

আপডেট সময় ১২:২৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫