ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান আর্জেন্টিনা-মিশর ম্যাচের ফলাফল জানিয়ে দিল সুপার কম্পিউটার বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ রোনালদোকে দেখতে ৮৩৫০ মাইল পাড়ি দিলেন দুই বাংলাদেশি আমার আগে পর্তুগাল কোনো শিরোপাই জেতেনি: বিদায়ের পর রোনালদো মায়ের শ্লীলতাহানির ক্ষোভে তার চার ছেলে রুবেলকে হত্যা করেছে: পিবিআই পর্তুগাল-স্পেন মহারণে কে হাসবে শেষ হাসি? এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের ম্যারাডোনোর সেই আজতেকা স্টেডিয়ামে এবার বেলিংহ্যামের ‘ফুট অব গড’

ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে কোনদিনই প্রতিষ্ঠা পাবে না: নেতানিয়াহু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

এবার নেতানিয়াহু বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কোনদিনই প্রতিষ্ঠা পাবে না। রোববার (২১ সেপ্টেম্বর) কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।’

তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেয়া হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেয়া হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু।

মূলত, ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন এ ইসরায়েলি নেতা। এদিকে, নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পদক্ষেপ নিয়ে ক্ষোভ ও হতাশার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার লিবিয়ায় শান্তি ফেরানোর পথে পাকিস্তান

ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে কোনদিনই প্রতিষ্ঠা পাবে না: নেতানিয়াহু

আপডেট সময় ০১:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫