ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডার্লিং, প্রশ্নপত্র এনেছি’— ছাত্রীকে ডেকে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক “আইনশৃঙ্খলার এই ধারা অব্যাহত থাকলে সরকার নাই হয়ে যাবে” “ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল “ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় গ্রেপ্তারি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবিতে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবি ছাত্রদলের

পাকিস্তানের কাশ্মিরে হামলা করতে হবে না, এটা আমাদেরই: রাজনাথ সিং

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের আজাদ কাশ্মির একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, আজাদ কাশ্মির দখলের জন্য হামলা করতে হবে না, এটা আমাদেরই। তারা নিজেই একদিন ভারতের অংশ হবে। মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন বলে সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় রাজনাথ বলেন, “পাকিস্তানশাসিত কাশ্মির একদিন নিজেই ভারতের অংশ হয়ে যাবে। ইতোমধ্যেই সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান তুলতে শুরু করেছে।” রাজনাথ সিং বলেন, জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে পাঁচ বছর আগেও তিনি একই কথা বলেছিলেন। তার ভাষায়, “তখনও আমি বলেছিলাম, পাকিস্তানশাসিত কাশ্মির দখল করার জন্য আমাদের আক্রমণ চালাতে হবে না। কারণ, পাকিস্তানশাসিত কাশ্মির ভারতেরই অংশ। একদিন সেখানকার মানুষ নিজেরাই বলবে, ‘আমিও ভারত’। সেই দিন আসবেই।”

এনডিটিভি বলছে, তার এ মন্তব্য এসেছে এমন এক প্রেক্ষাপটে যখন ভারতের বিরোধী দলগুলোর একাংশ অভিযোগ তুলেছে যে ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানশাসিত কাশ্মির দখলের সুযোগ হারিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের দাবি, তখনই পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল করা সম্ভব ছিল।

দুই দিনের সফরে বর্তমানে মরক্কোয় অবস্থান করছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সফরে তিনি বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এটি আফ্রিকার মাটিতে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা।এছাড়া এটাই প্রথমবার কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর মরক্কো সফর। নতুন এই কারখানাটিকে ভারতের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক বিস্তারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন রাজনাথ সিং।

এ সফরে তিনি মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদুল লতিফ লৌদিইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারকও সই করতে পারে। এর মাধ্যমে প্রশিক্ষণ, প্রযুক্তি, শিল্প খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার হবে। সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নৌবাহিনীর জাহাজ নিয়মিতভাবে মরক্কোর কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর করছে, নতুন এই চুক্তি সে সম্পর্ককে আরও মজবুত করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডার্লিং, প্রশ্নপত্র এনেছি’— ছাত্রীকে ডেকে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক

পাকিস্তানের কাশ্মিরে হামলা করতে হবে না, এটা আমাদেরই: রাজনাথ সিং

আপডেট সময় ০২:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫