ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল প্রতিশোধ নিতে পশ্চিম তীর দখল করলে তা বরদাশত করা হবে না: সতর্কবার্তা যুক্তরাজ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় ইসরায়েলকে প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে সতর্ক করলো যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিশোধ নিতে ইসরায়েল পশ্চিম তীর দখল করলে তা বরদাশত করা হবে না।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে যোগদানের আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কুপার বলেন, আমরা স্পষ্ট করে জানিয়েছি, এ সিদ্ধান্ত ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এটি শান্তি, ন্যায় এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষার জন্য।

তিনি আরও উল্লেখ করেন, উভয়পক্ষের চরমপন্থিরা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাতিল করতে চায়। এটি পুনরুজ্জীবিত করা যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব। তবে পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট জেনারেল কখন একটি পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত হবে তা বলেননি কুপার।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কুপার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি আন্তর্জাতিক সমঝোতার কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা চালাবেন। ফ্রান্স এবং সৌদি আরব যৌথভাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ নির্ধারণের বৈঠক পরিচালনা করবে, যেখানে বেলজিয়ামও অংশগ্রহণ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল প্রতিশোধ নিতে পশ্চিম তীর দখল করলে তা বরদাশত করা হবে না: সতর্কবার্তা যুক্তরাজ্য

আপডেট সময় ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫