রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান।
তিনি জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

