ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব ৮ সিটিতে প্রাথমিকভাবে প্রার্থী ঠিক করেছে জামায়াত আর্জেন্টিনা নয়, বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট দলের নাম জানালেন স্কালোনি অস্ট্রেলিয়া সিরিজে কোচের দায়িত্বে মাহমুদউল্লাহ–ইমরুল গণমাধ্যম যত শক্তিশালী, গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল আর্জেন্টিনা–ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ কিউবার, ‘শেষ রক্তবিন্দু’ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দেশের জন্য বড় দুঃসংবাদ দিল এফএফডব্লিউসি কড়া নিরাপত্তার মধ্যে খামেনির জানাজার প্রস্তুতি চলছে মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

ঢাবি সাময়িক বন্ধের দাবি ডাকসু জিএস ফরহাদের, নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলনের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫২৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেছেন, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করতে হবে। শনিবার (২২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফরহাদ বলেন, “এভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চলতে পারে না। আবাসিক ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।”

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জরুরি ভিত্তিতে বুয়েটের বিশেষজ্ঞ প্রকৌশলীদের দিয়ে সব আবাসিক ভবনের বর্তমান অবস্থা মূল্যায়নের আহ্বান জানান। পাশাপাশি সেই মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের দাবি করেন।

প্রতিবেদনের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবন ও কক্ষগুলো পরিত্যক্ত ঘোষণা করে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে স্থানান্তর এবং অন্যান্য ভবনের দ্রুত সংস্কার কাজ শুরু করার ওপরও জোর দেন ডাকসু জিএস।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবন থেকে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। হাজার হাজার শিক্ষার্থীর জীবনে নিরাপত্তার চেয়ে ক্লাস-পরীক্ষা গুরুত্বপূর্ণ হতে পারে না।”

প্রশাসন যদি জরুরি পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ফরহাদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজায় অনুপস্থিত সৌদি আরব

ঢাবি সাময়িক বন্ধের দাবি ডাকসু জিএস ফরহাদের, নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৯:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫