ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল

কোন বিএনপি ১৭ বছর মাঠে ছিল, আর কোন বিএনপি ফ্যাসিস্টদের তাবেদারি করেছে: প্রশ্ন হাসনাতের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

এবার কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। রবিবার (২১ ডিসেম্বর) কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মুন্সির বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে সোমবার (২২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে শাপলা কলির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

‘বাংলাদেশ জানুন কেমন জালিমের বিরুদ্ধে আবার আমাদের লড়াই করতে হবে’ ‍শিরোনামে দেওয়া ওই পোস্টে হাসনাত লেখেন, গত সতেরো বছর ধরে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন, যারা ঘরে থাকতে পারেননি, গণতন্ত্রের জন্য হরতাল–অবরোধ করতে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, এই পুনর্বাসন তাদের সাথে একটা জুলুম।

তিনি লেখেন, আপনারা যারা রাজপথে ছিলেন, মার খেয়েছেন, স্রোতের বিপরীতে গিয়ে দলের পক্ষে অবস্থান নিয়েছেন—আপনাদের শ্রম ও ঘাম আজ রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করতে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে-এটা ভেবে বিএনপির ত্যাগীদের প্রতি করুণা হয়। যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন—আজ তাদের হাতেই শহীদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।

দেবিদ্বারবাসীর উদ্দ্যেশে তিনি লেখেন, দেবিদ্বারবাসী, আপনারাই বিচার করবেন- কোন বিএনপি দীর্ঘ সতেরো বছর মাঠে ছিল, মার খেয়েছে; আর কোন বিএনপি বিগত নির্বাচনগুলোতে ঢাকায় বসে টাকার কাছে নিজেকে বিক্রি করে ফ্যাসিস্টদের তাবেদারি করেছে। ত্যাগী নেতাকর্মীদের সাথে প্রতারণা করে এই ধান্দাবাজ হাইব্রিড বিএনপিরা যেই প্রতারণার মিছিল শুরু করেছে সেটি একদিন পুরো বিএনপির রাজনীতিকে কবরস্থ না করলেই হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ

কোন বিএনপি ১৭ বছর মাঠে ছিল, আর কোন বিএনপি ফ্যাসিস্টদের তাবেদারি করেছে: প্রশ্ন হাসনাতের

আপডেট সময় ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫