ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

৩০ কার্যদিবসের মধ্যে বিচার ও তিন জনের পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

এবার শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে তিন দফা আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে ওসমান হাদি হত্যার বিচার শেষ করতে হবে, প্রয়োজনে তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থা যুক্ত করতে হবে। একইসঙ্গে অপারগতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ সোমবার (২২ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত বিবৃতিতে এই তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হাদি হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়; এটি রাষ্ট্র, স্বাধীনতা ও গণআকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। তাই বিচার প্রক্রিয়ায় কোনো দীর্ঘসূত্রতা বা আপস মেনে নেওয়া হবে না।

প্রথম দফায় বলা হয়েছে, বিশেষ দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে। একইসঙ্গে তদন্তে নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকমানের গোয়েন্দা সংস্থাকে যুক্ত করার আহ্বান জানানো হয়। দ্বিতীয় দফায় বলা হয়, সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, এই ঘাপটি মেরে থাকা নেটওয়ার্কই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এছাড়াও তৃতীয় দফায় ইনকিলাব মঞ্চ সরাসরি রাজনৈতিক ও প্রশাসনিক দায় নির্ধারণ করে জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টা জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই হত্যাকাণ্ডের দায় নিয়ে পদত্যাগ করবেন। সংগঠনটির মতে, দায়িত্বে থেকেও যদি তারা বিচার নিশ্চিত করতে না পারেন, তবে তাদের নৈতিক অধিকার নেই পদে থাকার।

বিবৃতিতে আরও বলা হয়, এসব দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে ইনকিলাব মঞ্চ রাজপথে কঠোর কর্মসূচিতে যাবে। হাদির রক্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে—এ কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

৩০ কার্যদিবসের মধ্যে বিচার ও তিন জনের পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০৩:৫৬:২১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫