ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে সায়মা ওয়াজেদ পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের এবার ভারতের আরেক অঞ্চলকে নিজেদের দাবি করলো চীন নির্বাচনী ফলাফল যাই হোক, জনগণের পাশেই থাকবো: ইশরাক হোসেন রিকশা-ভ্যান-অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান জামায়াত জোটের সংবাদ সম্মেলনে অংশ নেবে না ইসলামী আন্দোলন: যুগ্ম মহাসচিব ক্ষমতায় এলে হাদির হত্যার বিচার করবে বিএনপি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল গত ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন, পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ফিফা বিশ্বকাপ ট্রফি আজ বাংলাদেশে আসছে ‘গ্রিনল্যান্ডের জনগণ রাশিয়ায় যোগ দেওয়ার পক্ষে ভোট দিতে পারে’ একটি দল ফ্যামিলি কার্ডের কথা বললেও টাকা কোথা থেকে আসবে বলছে না: নাহিদ

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ১১২৯ বার পড়া হয়েছে

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা অভিযোগ করেন, বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে এবং দেশে ‘টোটাল অটোক্র্যাসি’ চলছে। তিনি বলেন, “৪৬ জন ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন, যার মধ্যে অর্ধেকের বেশি হিন্দু।” এসআইআর দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হলেও তা তড়িঘড়ি করে করা হচ্ছে বলে অভিযোগ তুলে পুরো প্রক্রিয়াকে ‘ব্লান্ডার’ ও ‘আনপ্ল্যানড’ বলে আখ্যা দেন তিনি।

নির্বাচন কমিশনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, কমিশন বিজেপির কথায় চলছে এবং এ পর্যন্ত ২২ থেকে ২৪ বার নির্দেশ পরিবর্তন করা হয়েছে। এর ফলে বৈধ ভোটারদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। মমতার দাবি, বিজেপি দেড় থেকে দুই কোটি ভোটারের নাম বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, “বাংলায় লড়াই করুন। বাংলায় লড়াই করলে দিল্লি কেড়ে নেব। চাইলে আমার গলাও কেটে দিতে পারেন, তবু আমি মানুষের কথাই বলব।”

এসআইআর-এর খসড়া তালিকায় রাজ্যে ৫৮ লাখ ভোটারের নাম বাদ পড়েছে উল্লেখ করে মমতা দলীয় কর্মী, বিধায়ক ও কাউন্সিলরদের নির্দেশ দেন—যেসব ভোটার শুনানির নোটিশ পেয়েছেন বা অসঙ্গতির শিকার হয়েছেন, তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটারদের বাস্তব অস্তিত্ব যাচাই করে সঠিক চ্যানেলে অভিযোগ জানানোর ব্যবস্থাও করার নির্দেশ দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে সায়মা ওয়াজেদ পুতুলকে ফেরাতে লবিং আওয়ামী লীগের

বাংলায় হাত দিলে দিল্লি কেড়ে নেব: মমতা

আপডেট সময় ০৭:৩৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫