ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে, মেসিই সর্বকালের সেরা: রোনালদো রাতারাতি বদলে গেল নিরাপত্তা ব্যবস্থা, মমতার বাড়ি থেকে সরিয়ে নেয়া হলো পুলিশি নিরাপত্তা নতুন করে ট্রাফিক নিয়ন্ত্রণে ঢাকার ১২০ মোড়ে এআই ক্যামেরা মেসিকে ব্রাজিল দলে সাইন করাতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট হ্যাটট্রিকের রাতেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালেন মেসি অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলো জর্ডান বাবা খুন, ভাই অপহৃত, মায়ের অনুপ্রেরণায় বিশ্বকাপে ইরাকের হুসেইন বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্চল্যকর তথ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনায় প্রাথমিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। একই সঙ্গে গুলিবিদ্ধ মোতালেব বর্তমানে শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলির ঘটনাটি ঘটে। শুরুতে সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন বলে দাবি করা হলেও পরে পুলিশ জানায়, ওই তথ্য সঠিক নয়।

কেএমপির তথ্যমতে, সোনাডাঙা এলাকার আল আকসা মসজিদ রোডের ‘মুক্তা হাউজ ১০৯’-এর নিচতলার একটি ভাড়া বাসায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। কেএমপি মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুরুতে পুলিশের কাছে রাস্তায় গোলাগুলির মিথ্যা জবানবন্দি দেওয়া হয়েছিল।

ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি বিদেশি মদের খালি বোতল, পিস্তলের একটি গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কার্যক্রমের আলামত উদ্ধার করেছে। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার আগের রাত সাড়ে ১২টার দিকে দুই ব্যক্তি মোতালেব শিকদারের ভাড়া বাসায় প্রবেশ করেন।

পুলিশের অনুসন্ধানে আরও জানা গেছে, এনসিপি নেতা মোতালেব শিকদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। চাঁদার অর্থের ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই অন্তর্কোন্দলের জেরেই তাকে গুলিবিদ্ধ করা হয়ে থাকতে পারে।

কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ বিভাগ) তাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাদক ব্যবহারের দ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।”

এদিকে চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ মোতালেব বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে এবং তিনি আশঙ্কামুক্ত।

অন্যদিকে ‘মুক্তা হাউজ’-এর মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে তন্বী নামে এক তরুণী প্রায় এক মাস আগে নিচতলার ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিওকর্মী হিসেবে পরিচয় দিতেন। তার কক্ষে একাধিক পুরুষের যাতায়াত ছিল এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগে চলতি মাসেই ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। তবে নোটিশের মেয়াদ শেষ হওয়ার আগেই এই গুলির ঘটনা ঘটে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাস্তায় না, নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা; চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ০৭:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫