মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত চলমান অভিযান চলবে। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই অভিযানের মূল লক্ষ্যই এই ঘাঁটিগুলো দুর্বল করা।
তিনি আরও উল্লেখ করেছেন, চলমান সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ভাষা ব্যবহার করছেন যা তেহরানকে বুঝতে বাধ্য করবে। হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সব বিকল্পই খোলা রাখা হয়েছে।
সূত্র: আলজাজিরা।

ডেস্ক রিপোর্ট 




















