ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত ব্রিকসে যোগ দেওয়ার পর থেকে অসুস্থ চীন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার আহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ায় এনসিপি নেত্রীকে পদ থেকে অব্যাহতি ইরানের সঙ্গে যু’দ্ধ শেষ পর্যায়ে: ট্রাম্প দুই বাসের চাপায় সড়কে ঝরল মাইলস্টোনের শিক্ষিকার প্রাণ সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুতিদের একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী  জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে ‘ফিলিস্তিনি প্রেসিডেন্টকে’ ভিসা দিলো না যুক্তরাষ্ট্র হেড গোলে মেসির সেঞ্চুরি, চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

আ’লীগ দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকছে : নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৭২৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে আবারও দিল্লির মদদে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও বিভাজনের ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, গণতান্ত্রিক রূপান্তরকে ব্যাহত করতে আরেকটি ‘এক-এগারো’ পরিস্থিতি তৈরির পাঁয়তারা চলছে।

শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ থেকে মুক্ত করে একটি স্বাধীন, সার্বভৌম ও সংস্কারমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। কিন্তু অতীতের মতো এবারও বাংলাদেশকে বিভক্ত করে জাতীয় ঐক্য বিনষ্ট এবং দেশকে দুর্বল রাখার নীলনকশা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে।”

তিনি দেশপ্রেমিক, ধর্মপ্রাণ ও সংস্কারপন্থী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানান, যেন তারা সার্বভৌমত্ব, গণঅভ্যুত্থান এবং গণতান্ত্রিক সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ থাকে। একই সঙ্গে তিনি দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদেরও আহ্বান জানান—বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতন ও প্রস্তুত থাকার জন্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত

আ’লীগ দেশকে অস্থিতিশীল করতে দিল্লি থেকে ছক আঁকছে : নাহিদ

আপডেট সময় ১১:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫