ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ৬১,৭০০ ছাড়াল, জাতিসংঘ বলছে ‘সবচেয়ে নিষ্ঠুর পর্ব’ চলছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

গাজা এখন ইসরায়েলি আগ্রাসনের সবচেয়ে ভয়াবহ ও নিষ্ঠুর পর্ব পার করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে যেভাবে সীমাবদ্ধতা তৈরি করছে, তা “এক চামচের সমান”, এবং সহায়তা পৌঁছাতে ইচ্ছাকৃতভাবে দেরি করছে।

এই সংকটময় পরিস্থিতিতে গাজার উত্তরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত কয়েক দিনে অনাহারে মারা গেছেন ২৯ জন শিশু ও বৃদ্ধ, যাদের মৃত্যু “অনাহারজনিত” বলে চিহ্নিত করা হয়েছে। আরও হাজার হাজার মানুষ মারাত্মক খাদ্যসংকটে রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩,৮২২ জন নিহত এবং ১,২২,৩৮২ জন আহত হয়েছেন। তবে গাজার সরকার পরিচালিত গণমাধ্যম দপ্তরের এক হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, প্রকৃত মৃত্যুসংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষের এখনও কোনো খোঁজ নেই এবং তাদের ‘নিখোঁজ’ নয়, মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যু ৬১,৭০০ ছাড়াল, জাতিসংঘ বলছে ‘সবচেয়ে নিষ্ঠুর পর্ব’ চলছে

আপডেট সময় ১১:২২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫