ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

বাংলাদেশের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা ইরানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

এবার নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে লালনপালন করা অ্যালবিনো (ধবল) জাতের একটি মহিষ এখন গোটা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারার মিল থাকায় রসিকতা করে মহিষটির নাম রাখা হয়েছিলডোনাল্ড ট্রাম্প ৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে, যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

বিষয়টি এবার নজর কেড়েছে ইরানেরও। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।

ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর থেকে মহিষটি নাকি খাওয়াদাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে। এদিকে এই অদ্ভুতদর্শন মহিষটি দেখতে প্রতিদিন নারায়ণগঞ্জের ওই খামারে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। দূরদূরান্ত থেকে মানুষ এসে মহিষটির সঙ্গে ছবি ও ভিডিও তুলছেন।

মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ছোট ভাই মহিষটির মাথার সোনালি চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছিল। নাম যাই হোক, মহিষটি কিন্তু খুব শান্ত স্বভাবের। সাধারণত অ্যালবিনো জাতের মহিষ শান্তই হয়, নিজে থেকে উত্তেজিত না করলে এরা সহজে রাগ করে না।  খামার কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা সামনে রেখে মহিষটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন?

বাংলাদেশের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা ইরানের

আপডেট সময় ১২:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬