ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: এনসিপি প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, গ্রেপ্তার যুবক ‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: আরাগচি ‘আসসালামু আলাইকুম’: আরবি বলে ভক্তদের চমকে দিলেন রোনালদো জুনিয়র ‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল আমদানি কমায় ১২ কেজি সিলিন্ডারের দাম ছাড়াল ২ হাজার টাকা

এবার ইরানকে থামাতে চীনের দরজায় যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১১৪০ বার পড়া হয়েছে

এবার পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়। এ অবস্থায় প্রণালীটি খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার (২২ জুন) ফক্স নিউজকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালীটি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর এ কারণে চীন সরকারকে আমি উৎসাহিত করবো তারা যেন এ বিষয়ে (ইরানি কর্মকর্তাদের সঙ্গে) যোগাযোগ করে। প্রণালীটি বন্ধ হলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি কিছু প্রভাব আমাদের ওপর পড়বে।
বিজ্ঞাপন

হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এতে করে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।

এ ছাড়া ইরানের জন্য এটি ‘অর্থনৈতিক আত্মহত্যা’ হবে বলে মন্তব্য করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, সাইনবোর্ড টানালেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা

এবার ইরানকে থামাতে চীনের দরজায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:৪৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫