ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো একটি মাছ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

এবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে দিয়েছে উত্তর কোরিয়া। সোমবার (২৩ জুন) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের দেওয়া বিবৃতি তুলে ধারে আলজাজিরা জানায়, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া। এই হামলা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে জাতিসংঘ সনদের লঙ্ঘন।

এতে আরও বলা হয়, এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা স্বার্থকে সহিংসভাবে পদদলিত করেছে। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা ও প্রত্যাখ্যানের আওয়াজ তোলার’ আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ২১ জুন দিনগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে, পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, কোনোপ্রকার উস্কানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাত হঠাৎ ইরানে হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ ও দশজন পরমাণু বিজ্ঞানীসহ ৪০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিশোধ হিসেবে শুক্রবার রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩ নামে’ অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহত কম হলেও ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া

আপডেট সময় ১১:৩৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫