ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ইরান-ইসরায়েল উত্তেজনা: দ্রুত যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মাধ্যমে বার্তা প্রেরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৩০৪ বার পড়া হয়েছে

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইতোমধ্যে এই বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে সোমবার এ তথ্য জানায়।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২-এর খবরে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের অভিযানের মাধ্যমে ইসরায়েল কয়েক দিনের মধ্যেই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে দ্রুত তাদের সামরিক লক্ষ্য অর্জনের প্রত্যাশা করছে।

ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে কথা বলা আরব কর্মকর্তারা জানান, ইসরায়েল চায় এই অভিযান দ্রুত শেষ হোক। তবে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার যথাযথ জবাব না দিয়ে তারা এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে রাজি নয়।

এদিকে টাইমস অফ ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, “যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি বাতিল করে, তাহলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধে প্রস্তুত। এটি ইরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। চুক্তি হলে আমরা সন্তুষ্ট।”

চ্যানেল-১২ আরও জানায়, অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে— এক, ইসরায়েল একতরফাভাবে ঘোষণা দিতে পারে যে তারা তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে; দুই, ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হলে তা যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত হিসেবে বিবেচিত হতে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গাড়িসহ আটক ২

ইরান-ইসরায়েল উত্তেজনা: দ্রুত যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল, যুক্তরাষ্ট্রের মাধ্যমে বার্তা প্রেরণ

আপডেট সময় ০৭:৪৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫