ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পাচ্ছেন না নেইমার! বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ নিয়ে ট্রাম্পের পোস্টের বিষয়ে যা জানা গেল বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি নেতানিয়াহু! স্বামীর স্বপ্ন পূরণ করতে মাত্র ২২ বছর বয়সেই ষষ্ঠবার গর্ভবতী স্ত্রী উত্তর প্রদেশে খোলা জায়গায় কুরবানিতে নিষেধাজ্ঞা, রাস্তায় পড়া যাবে না নামাজ ১৩০০ টাকা বাঁচাতে ট্রাকে ঈদযাত্রাই হলো ১৫ জনের শেষযাত্রা মোদি সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করলেন রাহুল গান্ধী কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ ইসরায়েলি মন্ত্রী বেন-গভির বিরুদ্ধে ‘অ্যাকশনে’ ‌পাকিস্তান-সৌদিসহ ৮টি মুসলিম দেশ নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, দল থেকে বিচ্ছিন্ন চবির সেই শিবিরকর্মী

ভারত-সিঙ্গাপুর পাশে দাঁড়াল দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে শীতলতা বিরাজ করছিল, সেই আবহেই এবার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল প্রতিবেশী ভারত। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুদের মৃত্যুর পর সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। এ মর্মান্তিক ঘটনায় যখন দেশের হাসপাতালগুলো চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন ভারতের পাশাপাশি সিঙ্গাপুরও এগিয়ে এসেছে সহায়তায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দগ্ধ ও আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ দুই চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সদের একটি দল মঙ্গলবারই ঢাকায় পৌঁছেছে। সঙ্গে এসেছে আধুনিক মেডিকেল সরঞ্জাম। প্রয়োজনে আরও চিকিৎসক পাঠানোর কথাও জানানো হয়েছে।

সোমবার দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ফোনে যোগাযোগ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে। তিনি ভারতের পক্ষ থেকে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্সে (সাবেক টুইটার) শোকবার্তা জানান।

অন্যদিকে, সিঙ্গাপুর থেকেও মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্টসহ বার্ন বিশেষজ্ঞদের একটি দল। তারা আহতদের পর্যবেক্ষণ করে চিকিৎসা পরিকল্পনায় সহায়তা দিচ্ছেন।

এই আন্তর্জাতিক সহানুভূতি ও সহায়তা এমন এক সময় এলো, যখন জাতি দুঃখ ও আতঙ্কে আচ্ছন্ন। দেশবাসী এখন প্রার্থনা করছে—আহত শিশুরা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক আপন ভুবনে, নতুন করে গড়ে তুলুক তাদের স্বপ্নের ভবিষ্যৎ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পাচ্ছেন না নেইমার!

ভারত-সিঙ্গাপুর পাশে দাঁড়াল দুর্ঘটনাগ্রস্ত বাংলাদেশের

আপডেট সময় ০৯:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫