ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লাখাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় গ্রেপ্তার ১ সংসদ সদস্য আমির হামজার ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী সৌদির অর্থ-তুরস্কের প্রযুক্তি-পাকিস্তানের পরমাণু শক্তি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতের ‘আমির হামজাকে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে’ মধ্যরাতে দক্ষিণ স্পেনে ৫ মাত্রার ভূমিকম্প মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য প্রধানমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ট্যাক্স ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ স্বল্পমেয়াদি নয়, টেকসই ও দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ চায় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের সম্ভাবনা অনেক। সরকার ব্যবসা ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও আস্থার পরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

প্রধানমন্ত্রীর আশা, সরকার ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় বিনিয়োগ বাড়বে এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:০০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬