ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন আওয়ামী লীগের পর বিএনপির দখলে, শেষ পর্যন্ত উচ্ছেদে গুঁড়িয়ে গেল অবৈধ স্থাপনা ৫ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর তনু হত্যা মামলায় গ্রেপ্তার হাফিজুর আবারও কারাগারে ভাইরাল সেই ‘সুন্দরী’ নারী আসামি, সামনে এলো আসল পরিচয় ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তা, গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা ব্রাজিলের জালে ৭ বা তার বেশি গোল দিতে পেরেছে যারা পুলিশে যোগদানের ২০ বছর পর প্রশিক্ষণ নিতে গিয়ে এসআইয়ের মৃত্যু ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

বাউফলে নিখোঁজ ৩দিন পর খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার পটুয়াখালী প্রতি‌নি‌ধি: পাটুয়াখালীর বাউফ‌লে উর্মি আক্তার(১৫) এক কি‌শোরীর মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার সকাল সা‌ড়ে ৮টার দি‌কে উপ‌জেলার কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখা‌লি-নুরাইনপাশা খালের হাওলাদারবা‌ড়ি এলাকা‌ থে‌কে ওই মর‌দেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই কি‌শোরীর উপ‌জেলা সদর ইউনিয়‌নের গো‌সিংগা গ্রা‌মের নজরুল বয়া‌তির মে‌য়ে।

নিহ‌তের প‌রিবার সূ‌ত্রে জানা‌ গে‌ছে, গত বৃহস্প‌তিবার দিবাগত রাত ২টার দি‌কে প্রকৃ‌তির ডা‌কে সাড়া দি‌য়ে ঘ‌রের বা‌হি‌রে যান উর্মি। অ‌নেকক্ষণ হ‌য়ে গে‌লে প‌রিবা‌রে লোকজন তা‌কে খুজ‌তে বাথরু‌মে যান। বাথরু‌মে তা‌কে না পে‌য়ে সবাই এদিক সে‌দিক খোজাখু‌জি শুরু ক‌রে।

নি‌খো‌ঁজের ৩‌দিন পর শ‌নিবার সকা‌লে কনক‌দিয়া ইউনিয়‌নের কুম্বখালি খা‌লে ভাসমান লাশ দেখ‌তে পে‌য়ে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেন। খবর পে‌য়ে পু‌লিশ ও নিহ‌তের প‌রিবা‌রের লোকজন ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে।

নিহ‌তের বাবা নজরুল জানান, অ‌নেক খোঁজার পর না পে‌য়ে পু‌লি‌শের কা‌ছে জি‌ডি কর‌তে যান তি‌নি। কিন্তু পু‌লিশ নিহ‌তের প‌রিবা‌রের কোন অ‌ভি‌যোগ গ্রহণ ক‌রেন‌নি। নিহ‌তের মামা সবুজ তালুকদা‌রের দা‌বি ওই মে‌য়ের সা‌থে স্থানীয় এক ছে‌লের সম্পর্ক ছিল। ত‌বে ছে‌লের প‌রিচয় নি‌শ্চিত কর‌তে পা‌রেন‌নি তি‌নি।

এ বিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তারুজ্জামান সরকার ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ময়না তদ‌ন্তের পর নিশ্চিত হওয়া যা‌বে। ঘটনার সা‌থে কেউ জ‌ড়িত‌ থাক‌লে দ্রুত আইনের আওতায় আনা হ‌বে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

বাউফলে নিখোঁজ ৩দিন পর খাল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫