ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

আমরা চাই বা না চাই, নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় যাবে: রুমিন ফারহানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

এবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আমরা চাই বা না চাই—একটি নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় যাবে। অর্থাৎ, যত জরিপই হোক না কেন, শেষ পর্যন্ত বিএনপিই জয়ী হবে। যদি ড. মুহাম্মদ ইউনূস এবং তাঁর উপদেষ্টা পরিষদ মনে করেন যে বিএনপির সঙ্গে একটি কার্যকর সম্পর্ক তৈরি করা উভয় পক্ষের জন্যই ইতিবাচক হবে, তবে এটিকে আমি একটি শুভ বার্তা বলব। তাহলে কেন নয়? বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলকে এই সরকারের শত্রু বানানোর কোনো কারণ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “এই সরকার কোনো রাজনৈতিক দলের নয়, অর্থাৎ এটি কোনো রাজনৈতিক দল-সমর্থিত সরকার নয়। আমরা আশা করি ভবিষ্যতের নির্বাচনে তারাও অংশ নেবে না। এই সরকারের কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থাকবে বলেও আমরা মনে করি না। তাই বিএনপি হোক, জামায়াত, এনসিপি বা বাম দল—সবার সঙ্গে একটি কার্যকর সম্পর্ক থাকাটা দেশের জন্যই মঙ্গল।”

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি ৪ হাজারেরও বেশি নেতাকর্মী বহিষ্কার করেছে। কিন্তু সেটি কেন কার্যকর হচ্ছে না, সেটিও আমাদের খতিয়ে দেখতে হবে। এর ফলে বিএনপির ইমেজ সংকটে পড়ছে। আপনারা আমাদের পেলেই চাঁদাবাজির প্রসঙ্গ তুলেন। অথচ আমি ব্যক্তিগতভাবে একটি টাকাও এদিক-সেদিক করিনি। তবুও আমাকে এর জবাব দিতে হচ্ছে—যা আমার জন্য মোটেও সুখকর নয়। যদি সত্যিই আমি বালুমহল দখল করতাম, পাথর বা মাটি কাটার ব্যবসায় জড়িত থাকতাম, তাহলে আপনার প্রশ্নের জবাব দিতে আমার কোনো সমস্যা হতো না। কিন্তু আমি কিছুই করিনি।”

তিনি আরও বলেন, “বিএনপি, এনসিপি, জামায়াত—সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে মাটি আর বালুর ব্যবসা করছে। তাহলে সরকার কী করছে? এই সরকার তো বিএনপির নয়, আওয়ামী লীগের নয়, জামায়াতের নয়, জাতীয় পার্টিরও নয়। এটি একটি নন-পলিটিক্যাল সরকার। তাহলে নন-পলিটিক্যাল সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না?”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

আমরা চাই বা না চাই, নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় যাবে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৫:০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫