ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে! মেসির সঙ্গে তর্ক, কেন ‘এক্স’ সংকেত মিশর কোচের? ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির আমরা ইরানের ‘বিপজ্জনক’ ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছি: ট্রাম্প ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের ফাউল হলে তখনই কেন খেলা থামানো হল না, প্রশ্ন মরিনহোর যুদ্ধবিরতি ভাঙলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরান আর্জেন্টিনার জয় যেন দিনের আলোয় ডাকাতি: জোসে মরিনিয়ো

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থতায় পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৪৪২ বার পড়া হয়েছে

এবার গাজায় সামরিক আগ্রাসন ও পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের ঘটনায় কঠোর নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডক্যাম্প। শুক্রবার (২২ আগস্ট) কেন্দ্র-ডানপন্থি নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের এই নেতা জানান, তিনি অর্থবহ পদক্ষেপে ঐকমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েছেন। খবর আনাদোলুর।

এদিকে ফেল্ডক্যাম্প ইসরাইলের দুই মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরের ভ্রমণ নিষিদ্ধ করেন এবং নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের তিনটি রপ্তানি অনুমতি বাতিল করেন। তিনি সতর্ক করেন, গাজার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং এই অস্ত্র অবাঞ্ছিত উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।

তিনি বলেন, ‘আমি গাজায় ইসরাইলি হামলা, পশ্চিম তীরে অবৈধ বসতি ই১ নির্মাণ এবং পূর্ব জেরুজালেমের দখলদারিত্ব দেখছি। এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া আর দায়িত্ব পালন করা সম্ভব নয়।’ ফেল্ডক্যাম্পের পদত্যাগের পর তার দলের সব মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রীও সংহতি জানিয়ে সরে দাঁড়ান। এর ফলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা চলাকালীন ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক অনিশ্চয়তা তৈরি হলো।

ডাচ পার্লামেন্টের বিরোধী দলগুলো ইসরাইলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছিল। ফেল্ডক্যাম্প ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরাইলের বাণিজ্য চুক্তি স্থগিতের প্রস্তাব দিয়েছিলেন, তবে জার্মানির বিরোধিতায় তা আটকে যায়। এতে তিনি হতাশ হন এবং নেদারল্যান্ডসকে এককভাবে নিষেধাজ্ঞা দেওয়ার দাবিও জোরদার হয়।

গবেষণা বলছে, রটারডাম বন্দরে প্রায়ই এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ নিয়ে জাহাজ ভিড়ে, যা পরে ইসরাইলি হামলায় ব্যবহৃত হয়। এসব এফ-৩৫ বিমানের আঘাতে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে নেদারল্যান্ডস ২১ দেশের সঙ্গে যৌথভাবে ইসরাইলের পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে নিন্দা জানায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দলের কারও বিরুদ্ধেই খেলতে হয়নি আর্জেন্টিনাকে, তবু ফাইনালের পথে!

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যর্থতায় পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৪৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫