ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ১১৬০ বার পড়া হয়েছে

এবার ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি আশঙ্কার সুরে বলেছেন, বাংলাভাষী হওয়ার কারণে তাকেও হয়ত একদিন বাংলাদেশে পাঠিয়ে দেয়া হতে পারে। খবর, পিটিআই-এর।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতার সল্টলেকে এক আলোচনা সভায় অংশ নিয়ে অমর্ত্য সেন এ কথা বলেন। দেশটির বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের প্রতি বিরূপ আচরণ নিয়ে নিজের মন্তব্য তুলে ধরেন ৯১ বছর বয়সী এই অর্থনীতিবিদ।

অমর্ত্য সেন বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের নিয়ে বিরূপ মনোভাব বাড়ছে। বাংলায় কথা বলার কারণে সম্প্রতি কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেয়ার ঘটনাও ঘটেছে। আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়।

তিনি আরও বলেন, আমি সংবাদপত্রে পড়েছি, বাংলায় কথা বলার কারণে একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এতে আমি চিন্তিত হয়েছি। ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না। তবে রসিকতা করে এক পর্যায়ে তিনি বলেন, আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই।

সব সংস্কৃতি ও ভাষার নিজস্ব ঐতিহ্য রয়েছে উল্লেখ করে প্রতিটি সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানানো জরুরি বলে মনে করেন অমর্ত্য সেন। তিনি স্পষ্ট করে বলেন, আমি বলছি না যে, বাঙালি সংস্কৃতিই সেরা। কিন্তু, বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস তুলে ধরা দরকার। সম্মান যদি না থাকে, তবে প্রতিবাদ করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী

আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

আপডেট সময় ০৪:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫