ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ১৮ বছরের লুটপাট ও অব্যবস্থাপনায় জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে: রাশেদ খাঁন অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষে টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ গাজায় ফুরিয়ে আসছে কবরের জায়গাও ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কের জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক কানাডার গত ১৭ বছর ধরে সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী পার্থ খালেদা জিয়ার সাজে চমকের ‘চমক’ ৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প ইউনুস সরকারের স্থগিতাদেশ প্রত্যাহার; নিবন্ধন ফিরে পেলো বাংলা এডিশন

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

প্রতিদিনের মতো রোগী দেখছিলেন এক নারী চিকিৎসক। হঠাৎ মাস্ক পরা এক নতুন রোগী তার চেম্বারে ঢুকে কিছু কাগজপত্র এগিয়ে দেন। চিকিৎসক প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখে চমকে যান তিনি। কারণ বোর্ডিং পাসে লেখা নামটি তার প্রবাসী স্বামীর।

এরপর ওই যুবক মুখের মাস্ক খুলতেই ছয় বছর পর স্বামীকে সামনে দেখতে পান চিকিৎসক। আনন্দে চেয়ার ছেড়ে উঠে স্বামীকে জড়িয়ে ধরেন তিনি। দুজনই আবেগে কেঁদে ফেলেন। তাদের এই পুনর্মিলনের দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ভারতের রাজস্থানের বলে দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রোগীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে স্ত্রীকে চমকে দেন প্রবাসী স্বামী।

কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী চিকিৎসক চেম্বারে বসে রোগী দেখছিলেন। এ সময় মাস্ক পরা যুবক তার সামনে এসে চিকিৎসার কাগজপত্রের পরিবর্তে পাসপোর্ট, বিমানের টিকিট ও বোর্ডিং পাস দেখান। প্রথমে বিষয়টি বুঝতে না পেরে চিকিৎসক কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। পরে বোর্ডিং পাসে স্বামীর নাম দেখতে পান তিনি। তখন যুবক মুখের মাস্ক খুলে দেন। স্বামীকে সামনে দেখেই আনন্দে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন চিকিৎসক।

ভিডিওতে ওই যুবক ও নারীকে স্বামী-স্ত্রী হিসেবে দাবি করা হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। জানা গেছে, ভিডিওটি ‘রাহুল_বাবু_১এম_’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে প্রকাশ করা হয়। এরই মধ্যে ভিডিওটি লাখ লাখবার দেখা হয়েছে। আবেগঘন এই পুনর্মিলনের দৃশ্য দেখে অনেকে মন্তব্যও করেছেন।

একজন লিখেছেন, এত বছর পর স্বামীর সঙ্গে দেখা হওয়ার আনন্দ সবাই অনুভব করতে পারেন না। আরেকজন জানান, ভিডিওটি দেখে তার চোখে পানি চলে এসেছে। অন্য একজন এই ঘটনাকে অসাধারণ ও হৃদয়ছোঁয়া মুহূর্ত হিসেবে মন্তব্য করেছেন। প্রবাসজীবনের দীর্ঘ বিচ্ছেদ, অপেক্ষা ও কষ্টের মধ্যে ছয় বছর পর স্বামীর এমন চমকপ্রদ ফিরে আসার দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের আবেগের কেন্দ্র হয়ে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

আপডেট সময় ০১:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬