ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে শর্ট সার্কিটে পোল্ট্রি খামারে আগুন, ২,৫০০ ব্রয়লার বাচ্চা পুড়ে নষ্ট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি পোল্ট্রি খামারের ২ হাজার ৫০০ ব্রয়লার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিনের পোল্ট্রি ফার্মে এ অগ্নিকাণ্ড ঘটে। খামারি দাবি করেছেন, এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন জানান, পাঁচ দিন আগে কাজী ফার্ম থেকে বাকিতে তিনি ২ হাজার ৫০০ বাচ্চা খামারে তোলেন। রবিবার সকালে খামারের কাজ শেষ করে বাড়ি ফেরার পর স্থানীয়দের মাধ্যমে আগুনের খবর পান। তিনি এসে দেখেন পুরো সেড দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তেই সব বাচ্চা, খাদ্য ও সরঞ্জাম পুড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও দুর্গম পথের কারণে তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, বাড়ির পাশে ২০ শতক জমিতে তিনি সেড নির্মাণ করেছিলেন এবং ২৫ দিন পর মুরগিগুলো বিক্রি করার পরিকল্পনা ছিল। অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন নবী বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্গম পথের কারণে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে শর্ট সার্কিটে পোল্ট্রি খামারে আগুন, ২,৫০০ ব্রয়লার বাচ্চা পুড়ে নষ্ট

আপডেট সময় ১০:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫